ডাঃ মাছুম আহমেদ সম্পর্কে আরো কিছু তথ্য

ডাঃ মাছুম আহমেদ ১৯৭৩ সালের ১৫ই জুন লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার অন্তর্গত জগতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে রামগঞ্জ কে, এম, ইউনাইটেড একাডেমী থেকে এসএসসি এবং ১৯৯১ সালে নটরডেম কলেজ, ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় ম বিভাগে উত্তীর্ণ হন। অতঃপর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সেখানেও তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে অধ্যায়ন শুরু করেন। সেখান থেকে তিনি ১৯৯৯ সালে সফলতার সাথে MBBS ডিগ্রি লাভ করেন।

এরপর তিনি ২০০৮ সালে Bangladesh College Of Physicians & Surgeons থেকে মেডিসিনে FCPS ডিগ্রি লাভ করেন।
২০০৯ সালে National Institute Of Disease Of The Chest & Hospital থেকে Respiratory Medicine এ মাস্টার্স ডিগ্রি (MD) লাভ করেন।

ডাঃ মাছুম আহমেদের কর্মজীবন

২০০৩ সালে জাঁকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন। তারপর একই বছরেই শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে ইনডোর মেডিকেল অফিসার হিসেবে দ্বায়িত্ব গ্রহন করেন। বর্তমানে তিনি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালের মেডিসিন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
logo

May Your Life Not Bring You To Us. If It Does Though, We’ll Take Good Care of You!

Contact Us :